,

কয়েকদিনের মধ্যেই ইউক্রেনে হামলা করতে পারে রাশিয়া : বাইডেন

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়া কয়েক দিনের মধ্যে ইউক্রেনে হামলা চালাতে পারে বলে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের বাহিনী এবং মস্কোপন্থী বিদ্রোহীদের মধ্যে গুলি বিনিময়ের পর এমন সতর্কবার্তা উচ্চারণ করলেন বাইডেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘ইউক্রেনে হামলার অজুহাতের অংশ হিসেবে তারা ভুয়া হামলার ঘটনা ঘটোতে পারে, এটি বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ আমাদের কাছে আছে। প্রতিটি ইঙ্গিতই বলছে, রাশিয়া ইউক্রেনে ঢুকবে এবং হামলা চালাবে।’

অন্যদিকে, একই দিন নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে ইউক্রেনে রুশ আগ্রাসনের জোরালো আশঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের সপক্ষে যুক্তি তুলে ধরেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র ও বোমা পড়বে। যোগাযোগ বন্ধ হয়ে যাবে। সাইবার হামলা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেবে। এরপর রাশিয়ান ট্যাংক ও সেনারা মূল লক্ষ্যবস্তুগুলোর দিকে অগ্রসর হবে, যেগুলো ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইউক্রেন সীমান্তে সেনা বাড়ানোর পাশাপাশি রক্তের ব্যাগ মজুত করেছে রাশিয়া। ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে অস্টিন বলেন, আমরা আরও যুদ্ধ বিমান উড়তে দেখেছি। কৃষ্ণ সাগরে তাদের জোরালো প্রস্তুতি দেখেছি। শুধু তাই নয়, আমরা রক্ত মজুত করতেও দেখেছি রাশিয়াকে। তবে অস্টিনের এমন অভিযোগ নিয়ে মস্কোর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের