,

এবার ঢাকার নুসরাতের সঙ্গে যশ

news-image

বিনোদন প্রতিবেদক : ভারতের জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত ও অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহানকে নিয়ে গেল দুই বছর ব্যাপক আলোচনা-সমালোচনায় হয়েছে সবখানে। ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে সংবাদের শিরোনামও হয়েছে বহুবার। সবশেষে জানা যায়, পর্দার সহকর্মী নায়িকা নুসরাত জাহানকেই বিয়ে করেছেন। আর তাদের ঘরেই এসেছে সন্তান। এবার আবারও নুসরাতের সঙ্গে পর্দা ভাগাভাগি করছেন যশ। তবে সেটা কলকাতার নুসরাত জাহান নয়, বাংলাদেশের নুসরাত ফারিয়া।

আবারও কলকাতার ছবিতে দেখা যাবে ফারিয়াকে। বিষয়টি জানিয়েছেন চিত্রনায়িকা নিজেই। সিনেমার নাম ‘রকস্টার’। এটি পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ। আর আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এর শুটিং। সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশের শাপলা মিডিয়ার অঙ্গপ্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।

তারা জানায়, সিনেমাটি ভারতে মুক্তি পাবে। পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে জানা গেছে, শুটিং শুরু হলেও আজ ফারিয়া এতে যুক্ত হচ্ছেন না। দু’একদিনের মধ্যেই তিনি কলকাতা গিয়ে এর কাজে অংশ নেবেন। আর আগামী ৩ মার্চ শেষ হবে এর শুটিং।

উল্লেখ্য, নায়িকা নুসরাত ফারিয়ার অভিষেক হয়েছিল ২০১৫ সালের যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে। যেখানে তার বিপরীতে ছিলেন কলকাতার নায়ক অঙ্কুশ হাজরা। এরপর কলকাতার ‘বিবাহ অভিযান‘ ও ‌‘বিবাহ অভিযান-২’-এ কাজ করেন তিনি।

ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘শাহেনশাহ’ সিনেমায়। এটি মুক্তি পেয়েছিল ২০২০ সালে। কয়েক বছরের বিরতি দিয়ে তিনি আবারও কলকাতার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের