বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রান্নায় ঝাল কমানোর দারুণ কিছু কৌশল

news-image

নিউজ ডেস্ক : অনেক সময় আমরা ভুল করে রান্নায় ঝাল-লবণ বেশি দিয়ে ফেলি। অনেক সময় ঝালের পরিমাণ এতোটাই বেশি হয় যে মুখেই দেয়া যায় না। এমন অবস্থায় আমরা কি করবো বুঝে পাই না। তবে দুশ্চিন্তা না করে একটু কৌশল করলেই ঝাল কমিয়ে ফেলা যায়। আছে দারুণ কিছু উপায়। চলুন জেনে নিই উপায়গুলো-

১.খাবারটি যদি স্যুপ বা ঝোল জাতীয় কিছু হয়ে থাকে, তবে এতে যোগ করুন আরও পানি এবং কয়েক টুকরো আলু। এই আলু পরে তুলে অন্য কিছু করতে পারেন, আবার খেতেও পারেন। ঝাল অনেকটাই কমে আসবে।

২.ফ্রাইড রাইস বা নুডুলস জাতীয় কোনো খাবারে ঝাল বেশি হলে তাতে আরও রাইস বা নুডুলস সিদ্ধ করে যোগ করুন। মাংস বা সবজিও যোগ করতে পারেন।

৩.দুধ বা টক দই ঝাল কমানোর জন্য দুটি দারুণ উপাদান। যে ধরণের ঝোল বা ভুনার তরকারিতে দুধ বা টক দই যোগ করা সম্ভব সেগুলোতে ঝাল বেশি হলে এই উপকরণ দুটি দিয়ে ১৫-২০ মিনিট দমে রাখুন। ঝাল একদম কমে আসবে।

৪.কোনো কিছু মেরিনেট করেছিলেন ভাজবেন বলে, এখন সেটায় ঝাল বেশি মনে হচ্ছে। জিনিসটা স্রেফ পানিতে ধুয়ে ফেলুন। মশলা যা ভেতরে যাওয়ার চলে গেছে, পানিতে ডুবালে ঝাল কমে আসবে। আবার যে ব্যাটারে ডুবিয়ে ভাজবেন, সেটায় ঝাল কম দিন। ব্যালেন্স হয়ে যাবে।

৫.লেবুর রসও ঝাল কমাতে সহায়ক। যে কোনো খাবারে ঝাল কমাতে লেবুর রস দিতে পারেন।

৬.ভাজা খাবারে ঝাল বেশি হলে সঙ্গে পরিবেশন করতে পারেন টক দইয়ের রায়তা। ঝাল খুব বেশি লাগবে না।

৭.যে কোনো ধরণের ঝোল বা ভুনা, বিরিয়ানি, রোস্ট, রেজালা ইত্যাদি খাবার থেকে ঝাল কমাতে যোগ করুন বাদাম বাটা বা মালাই। ঝাল একেবারেই থাকবে না।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা