,

ভীষণ মিস করি প্রিয় মান্না ভাইকে : শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক মান্নার চলে যাওয়ার দিন আজ ১৭ ফেব্রুয়ারি। বাংলা সিনেমার জনপ্রিয় এই নায়ক পর্দায় যেমন ছিলেন প্রতিবাদী, বাইরেও তাই। আর তার ১৪তম মৃত্যুবার্ষিকীতে সে কথাই স্মরণ করলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।

চিত্রনায়ক মান্নাকে স্মরণ করে শাকিব ফেসবুকে লিখেছেন, ‘চলচ্চিত্রের প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন মান্না ভাই। একেবারেই আনপ্যারালাল। তার প্রতিটি কাজে ছিল আলাদা সিগনেচার। ইন্ডাস্ট্রির ভালোর জন্য মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন। অশ্লীলতা যখন চরমে, সমসাময়িক অনেকেই চলচ্চিত্র থেকে সরে গিয়েছিলেন; তখনো হাল ছাড়েননি তিনি। দুঃসময়ে চলচ্চিত্রকে আগলে রেখেছিলেন। সে সময় উপহার দিয়েছেন জনপ্রিয় সব চলচ্চিত্র। দর্শকদের করেছিলেন হলমুখী।’

তিনি আরও বলেন, ‘আমার সৌভাগ্য স্ট্রাগল পিরিয়ডে কয়েকটি চলচ্চিত্রে এই মানুষটার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরেছি। ভীষণ মিস করি প্রিয় মান্না ভাইকে। ১৪ বছর দৃশ্যমান না থেকেও মান্না ভাই সবসময় আছেন আমার শ্রদ্ধা ও ভালোবাসার স্থানে।’

উল্লেখ্য, ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) নতুন মুখের সন্ধানে কার্যক্রমে নির্বাচিত হন টাঙ্গাইলের কালিহাতীতে জন্ম নেওয়া মান্না। তার আসল নাম এস এম আসলাম তালুকদার। ১৯৮৫ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘পাগলী’ সিনেমায় অভিনয় দিয়ে রূপালি পর্দায় তার অভিষেক। যদিও তার অভিনীত প্রথম সিনেমা ‘তওবা’। এরপর তিনি অসংখ্য হিট চলচ্চিত্র উপহার দিয়েছেন। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান মান্না।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের