,

আলমারিতে তোলার আগে শীতের পোশাকের যত্ন

news-image

অনলাইন নডেস্ক : শীতকালশেষ, কমতে শুরু করেছে তীব্র শীতের প্রকোপ। কয়েকদিনের মধ্যেই শীতের পোশাকের জায়গা হবে আলমারিতে। বছরজুড়ে এখানেই থাকবে পোশাকগুলো। উল বা পশমি কাপড়গুলো ফাঙ্গাস বা ধূলাবালিতে যেন সেগুলো নষ্ট না হয় সেজন্য কিছু ব্যাপার খেয়াল রাখা উচিত।

উঠিয়ে রাখার আগে ধুয়ে নিতে হবে

মাত্র বারকয়েক পরা হয়েছে এটা ভেবে না ধুয়ে তুলে রাখবেন না কাপড়। সোয়েটার, জ্যাকেট বা থার্মালস না ধুয়ে উঠিয়ে রাখলে ব্যাকটেরিয়া, ধুলা বা গন্ধ মাসের পর মাস উলেই আটকে থাকবে। এসব পোশাক ড্রাই ক্লিনিং করাতে পারেন বা বাসাতেই ধুতে পারেন। ওঠানোর আগে শুকিবে নেবেন ভালো করে।

আর্দ্রতা কম এমন স্থানে রাখুন

স্যাঁতসেঁতে পরিবেশ বা ঘরে আলমারি রাখবেন না। এতে কাপড়ে দ্রুত ফাঙ্গাস পড়ে যায়। শুষ্ক ও পরিচ্ছন্ন স্থানে রাখবেন মূল্যবান শীতের পোশাকগুলো।

ভ্যাকুয়াম ব্যাগে রাখুন

পশমের পোশাক বাতাসহীন ব্যাগে প্যাক করুন। এতে শুধু শীতের পোশাক রাখতে জায়গা কম লাগবে তাই নয়, অতিরিক্ত আর্দ্রতা এবং ধুলোও ঢুকবে না। আর্দ্রতা শুষে নেওয়ার জন্য কিছু সিলিকা বল রাখতে পারেন। ভ্যাকুয়াম ব্যাগে প্যাকিংয়ের ঝামেলা না চাইলে বক্সের মধ্যেও রাখতে পারেন।

এছাড়া শীতের পোশাক ঝুলিয়ে রাখবেন না কখনও। দীর্ঘদিনের জন্য ঝুলিয়ে রাখলে পোশাক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পোশাকের ভাঁজে ন্যাপথালিন রেখে দিতে পারেন। পোকা বাসা বাধতে পারবে না তাহলে। মাঝে মাঝে পোশাক বের করে রোদেও দিতে হবে।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম