রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাপ্পি লাহিড়ীর জনপ্রিয় যত গান (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : ভারতের বিখ্যাত সংগীত শিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী মারা গেছেন। মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মধ্যরাতে মারা যান তিনি। একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন বরেণ্য এই সংগীতশিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

১৯৭৩ সালে হিন্দি ভাষায় নির্মিত ‘নানহা শিকারী’ সিনেমায় প্রথমবারের মতো সংগীত রচনা করেন বাপ্পি লাহিড়ী। এরপর কাজ করেন তাহির হুসেনের ‘জখমী’ (১৯৭৫) সিনেমায়। এতে সংগীত রচনাসহ গায়কের দ্বৈত ভূমিকায় অংশ নেন তিনি। ‘অসম্ভব কিছু নয়’ শিরোনামে মোহাম্মদ রফি ও কিশোর কুমারের সঙ্গেও দ্বৈত সংগীতে অংশ নেন তিনি। তার ‘চালতে চালতে’ সিনেমার গানও দর্শক-শ্রোতাদের কাছে জনপ্রিয়তা অর্জন করে। রবিকান্ত নাগাইচের ‘সুরক্ষা’ সিনেমায় গান গেয়ে সংগীতশিল্পী হিসেবে দারুণ জনপ্রিয়তা পান।

১৯৮০’র দশকে মিঠুন চক্রবর্তী এবং বাপ্পি লাহিড়ী একসঙ্গে বেশ কিছু ভারতীয় ‘ডিস্কো’ সিনেমায় কাজ করেন। এছাড়াও, তিনি দক্ষিণ ভারত থেকে পরিচালিত অনেক হিন্দী সিনেমার গানে অংশ নিয়েছেন। সমগ্র ভারতবর্ষে তিনি নিজেকে ‘ডিস্কো কিং’ নামেই পরিচিতি পান।

বাপ্পি ভারতীয় চলচ্চিত্র জগৎ থেকে ১৯৯০’র দশকে দূরে সরে যান। প্রকাশ মেহরা’র ‘দালাল’ সিনেমায় স্বল্প সময়ের জন্য ফিরে আসেন। তার রচিত গানগুলো কিশোর কুমার এবং আশা ভোঁসলে’র নৈপথ্য কণ্ঠ সংগীতের মাধ্যমে সিনেমার পর্দায় এসেছে। বিজয় বেনেডিক্ট এবং শ্যারন প্রভাকরকেও তিনি সংগীতে অভিষেক ঘটান। এছাড়াও তিনি আলিশা চিনয় এবং ঊষা উত্থুপের সঙ্গেও কাজ করেন।

বাপ্পি রচিত সংগীতগুলো বেশ কয়েকটি সিনেমায় অন্তর্ভুক্ত হয়েছে। তার মধ্যে অন্যতম- এক বার কহো, সুরক্ষা, ওয়ারদাত, আরমান, চলতে চলতে, কমাণ্ডো, ইলজাম, পিয়ারা দুশমন, ডিস্কো ড্যান্সার, ড্যান্স ড্যান্স, ফিল্ম হি ফিল্ম, সাহেব, টারজান, কসম পয়দা করনে ওয়ালে কি, ওয়ান্টেড, ডেড অর এলাইভ, গুরু, জ্যোতি, নমক হালাল, শরাবী, এইতবার, জিন্দাগী এক জুয়া, হিম্মতওয়ালা, জাস্টিস চৌধুরী, নিপ্পু রাব্বা, রোদী ইন্সপেক্টর, সিমহাসনম, গ্যাং লিডার, রৌদী অল্লাদু, ব্রহ্মা, হাম তুমহারে হ্যায় সনম ও জখমী।

https://youtu.be/ORR1lRs5iyw

https://youtu.be/zJVEKAfDn58

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী