,

শেষ পোস্টে যা লিখেছিলেন বাপ্পি

news-image

বিনোদন ডেস্ক : গতকাল মঙ্গলবার রাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের বিখ্যাত সংগীত শিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী। মৃত্যুর মাত্র দুই দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেষ পোস্ট করেছিলেন উপমহাদেশের এই প্রখ্যাত সংগীতশিল্পী।

সবশেষ ইনস্টাগ্রাম পোস্টে নিজের সংগ্রহে থাকা পুরোনো একটি ছবি শেয়ার করেন। নিজের সিগনেচার স্টাইল- সানগ্লাস আর স্বর্ণের চেইন পরা ওই ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘ওল্ড ইজ অলওয়েজ গোল্ড’।

গত শতকের ৮০ ও ৯০ এর দশকে ডিস্কো সংগীত দিয়ে শ্রোতাদের বুঁদ করে রেখেছিলেন বাপ্পি লাহিড়ী। বলিউডের ডিস্কো ডান্সার, চলতে চলতে, শরাবি এবং কলকাতার অমর সঙ্গী, আশা ও ভালোবাসা, আমার তুমি, অমর প্রেম সিনেমার গানে সুর দিয়েছেন তিনি। এছাড়া তিনি গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে সবশেষ গান গেয়েছেন ‘বাগি-৩’ সিনেমার জন্য।

সবশেষ টিভি রিয়েলিটি শো বিগ বস ১৫ এর শেষ মৌসুমে পর্দায় হাজির হয়েছিলেন বর্ষীয়াণ এই শিল্পী। এই মৌসুমে অতিথি হিসেবে এই শোতে হাজির ছিলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড