মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা সিয়াম, অভিনেত্রী দীপান্বিতা

news-image

বিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন বিশ্বসুন্দরীর নায়ক সিয়াম আহমেদ। আর শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার গেছে ‘গোর’ চলচ্চিত্রের অভিনেত্রী দীপান্বিতা মার্টিনের ঝুলিতে। শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হয়েছেন গাজী রাকায়েত হোসেন।

আজ মঙ্গলবার জাতীয় চলচ্চিত্র – ২০২০ ঘোষণা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এবার যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে গাজী রাকায়েতের ‘গোর’ এবং চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’।

এবার ২৭টি ক্যাটাগরিতে ৩১ জনকে সম্মাননা জানানো হচ্ছে। এতে আজীবন সম্মাননা পাচ্ছেন খ্যাতিমান দুই বর্ষীয়ান তারকা আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ।

অন্যদিকে, গুণী নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত এবারও মাত করে দিয়েছেন। তার পরিচালিত ‘গোর’ ১১টি পুরস্কার জিতে নিয়েছে। আটটি পুরস্কার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’। এ ছবি দুটিই যৌথভাবে সেরা নির্বাচিত হয়েছে।

দেখে নেওয়া যাক ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারগুলো-

শ্রেষ্ঠ চলচ্চিত্র- ১. গোর (গাজী রাকায়েত, ফরিদুর রেজা সাগর) ২. বিশ্বসুন্দরী (অঞ্জন চৌধুরী পিন্টু); শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র- আড়ং; শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র- বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়।

শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক- গাজী রাকায়েত হোসেন (গোর); শ্রেষ্ঠ অভিনেতা- সিয়াম আহমেদ (বিশ্বসুন্দরী); শ্রেষ্ঠ অভিনেত্রী- দীপান্বিতা মার্টিন (গোর); শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা- ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী); শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী- অপর্ণা ঘোষ (গণ্ডি); শ্রেষ্ঠ খল অভিনেতা- মিশা সওদাগর (বীর); শ্রেষ্ঠ শিশু শিল্পী- মুগ্ধতা মোর্শেদ হৃদ্ধি (গণ্ডি); শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার- শাহাদৎ হাসান বাধন (আড়ং)।

শ্রেষ্ঠ সংগীত পরিচালক-বেলাল খান (হৃদয় জুড়ে); শ্রেষ্ঠ নৃত্য পরিচালক- প্রয়াত সহিদুর রহমান (বিশ্বসুন্দরী); শ্রেষ্ঠ গায়ক- ইমরান মাহমুদুল (বিশ্বসুন্দরী); শ্রেষ্ঠ গায়িকা- ১. দিলশাদ নাহার কণা (বিশ্বসুন্দরী); শ্রেষ্ঠ গায়িকা- ২. সোমনুর মনির কোনাল (বীর); শ্রেষ্ঠ গীতিকার- কবির বকুল (বিশ্বসুন্দরী); শ্রেষ্ঠ সুরকার- ইমরান মাহমুদুল (বিশ্বসুন্দরী); শ্রেষ্ঠ কাহিনিকার- গাজী রাকায়েত (গোর); শ্রেষ্ঠ চিত্রনাট্যকার- গাজী রাকায়েত (গোর); শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা- ফাখরুল আরেফীন খান (গণ্ডি); শ্রেষ্ঠ সম্পাদক- শরিফুল ইসলাম (গোর); শ্রেষ্ঠ শিল্প নির্দেশক- উত্তম কুমার গুহ (গোর); শ্রেষ্ঠ চিত্রগ্রাহক- ১. পঙ্কজ পালিত (গোর); শ্রেষ্ঠ চিত্রগ্রাহক- ২. মাহবুব নিয়াজ (গোর); শ্রেষ্ঠ শব্দগ্রাহক- কাজী সেলিম আহমেদ (গোর); শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা- এনাম তারা বেগম (গোর); শ্রেষ্ঠ মেকআপম্যান- মোহাম্মদ আলী বাবুল (গোর)।

 

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন