,

দুর্বৃত্তদরে ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌর শহরে আব্দুর রহমান নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে চর রায়পুরের কাটাখালি ব্রিজের কাছে এই হত্যাকাণ্ড ঘটে। আব্দুর রহমান ‌সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর গ্রামের ব্যবসায়ী সুজাব আলীর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আব্দুর রহমান কী কারণে খুন হয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আব্দুর রহমানের বোনজামাই আবু হানিফ বাবু বলেন, সন্ধ্যায় আব্দুর রহমান বাড়ি থেকে বের হয়ে যায়। রাস্তায় কার সঙ্গে যেন কথা কাটাকাটি হয়েছে শুনেছি। রাত সোয়া ৯টার দিকে ফোন আসে কাটাখালের ব্রিজের উপর কারা যেন রহমানকে মেরেছে। ছুটে গিয়ে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ ২৫০ শ্যয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার ফয়সাল আহম্মেদ বলেন, আব্দুর রহমানের কোনির নিচে হারের পাজরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান