,

ভালোবাসা দিবসে প্রেমিককে সামনে আনলেন ফারিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : প্রেমে পড়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া- শোবিজে এমন গুঞ্জন বেশ কয়েক মাস ধরেই চলছে। তবে এ বিষয়ে বরাবারই এড়িয়ে গেছেন এই অভিনেত্রী। এমনকি তার সঙ্গে সেভাবে ছবিও পোস্ট করেননি তিনি। অবশেষে নিজেই ঘোষণাটা দিলেন, প্রেম করছেন। আর তার এই ঘোষণাটা আসলো ভালোবাসা দিবসেই।

ভালোবাসা দিবস উপলক্ষে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি শর্ট ভিডিও (বুমেরাং) শেয়ার করেছেন ফারিয়া। সেখানেই খোঁজ মেলে প্রেমিকের। দেখা যায়, সমুদ্রসৈকতে পা ভিজিয়ে দাঁড়িয়ে দু’জন। একে-অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন ফারিয়া ও তার প্রেমিক। তবে ভিডিওটা পেছন থেকে নেওয়া তাই প্রেমিকের চেহারাটা অপ্রকাশ্যই থেকে গেল।

আর ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। তোমার হৃদয় যেখানে পরিপূর্ণ শান্তি পায়, সেখানেই যাও।’

এক কোণে রয়েছে আরও একটি বাক্য। সেখানে লেখা, ‘ইটস অফিসিয়াল লাভ সিজন। শো অফ ইউর লাভ’।

এর আগে, গত ৮ জানুয়ারি ইনস্টাগ্রামে প্রথম ইঙ্গিত দেন তিনি প্রেমে মজেছেন। কয়েকটি ছবির ক্যাপশনে অভিনেত্রী জানান, ছবিগুলো তার প্রেমিক তুলে দিয়েছেন। তবে এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, শবনম ফারিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হয়। দুই বছরের মাথায় তাদের হয়েছে বিচ্ছেদ।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের