বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব বেতার দিবস আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ বিশ্ব বেতার দিবস। সম্প্রচার মাধ্যম হিসেবে বেতারের গুরুত্ব তুলে ধরে বিশ্বের অন্যান্য স্থানের মত আজ দেশে দিবসটি উদযাপিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ‘রেডিও অ্যান্ড ট্রাস্ট’, ‘সবাই মিলে বেতার শুনি, বেতারেই আস্থা রাখি’।

দিবসটি উপলক্ষে রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি।

এসময় দেওয়া বক্তব্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেতারের প্রচার আরও বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তিনি মানবিকতার বিকাশ ও নীতি নৈতিকতার ওপর জোর দিয়ে অনুষ্ঠান নির্মাণের জন্য বাংলাদেশ বেতারকে অনুরোধ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন পিএএ। ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ও দপ্তর প্রধান বিয়েট্রিস কালডান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল উপায়ে যুক্ত হন। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে দেশবরেণ্য শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, বিশ্ব বেতার দিবস উপলক্ষে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা প্রচার করছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা