মসিউর রহমান রাঙ্গার স্ত্রী আর নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গার সহধর্মিণী রাকিবা নাসরিন (৫৫) মারা গেছেন।(ইন্নালিল্লাহি অইন্নাইলাইহি রাজিউন রাজিউন)। গতকাল রোববার দিবাগত রাত ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি- ০২ খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মসিউর রহমান রাঙ্গার সহধর্মিণী রাকিবা নাসরিন দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন। মৃত্যকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ সোমবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে, মসিউর রহমান রাঙ্গার সহধর্মিণী রাকিবা নাসরিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন,‘মরহুমা রাকিবা নাসরিন ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ও পরোপকারী। তিনি আজীবন হতদরিদ্র মানুষের পাশে থেকেছেন, গণমানুষের কল্যাণে নিরবে কাজ করেছেন। মানবসেবায় রাকিবা নাসরিনের অবদান অক্ষয় হয়ে থাকবে। জাতীয় পার্টির পথচলায় রাকিবা নাসরিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

রাকিবা নাসরিনের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান