বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবসহ আইপিএল নিলামে দল পেলেন না যারা

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএল নিলামে সাকিব আল হাসানকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো দল। ফলে ২০১১ আইপিএল নিলামের পর এই প্রথম নিলামে অবিক্রিত থেকে গেলেন তিনি। তবে সাকিব আল হাসানের মতো নিয়তি হয়েছে আরও অনেকের। এতে আছে দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক, আইপিএলের সব আসরে খেলা খেলোয়াড়সহ আরও অনেকে।

বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এই নিলামে দল পাননি ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক অইন মরগান। আরেক বিশ্বকাপ জেতা অধিনায়ক অ্যারন ফিঞ্চকে নিয়েও কোনো দল আগ্রহ দেখায়নি। গেল বছর অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপার অপেক্ষা শেষ হয়েছিল তার হাত ধরেই।

তবে নিলামে বিস্ময়ের জন্ম দিয়েছে সুরেশ রায়নার অবিক্রিত থেকে যাওয়াটা। এতদিন চেন্নাই সুপার কিংসের আইপিএল দলের অবিচ্ছেদ্য অংশই ছিলেন তিনি। সেই চেন্নাই তাকে ছেড়ে দিয়েছিল। এরপর এবারের মেগা নিলামে কোনো দলই তার প্রতি আগ্রহ প্রকাশ করেনি।

এক নজরে আইপিএল নিলামে অবিক্রিত আন্তর্জাতিক তারকাদের তালিকা-

কলিন মুনরো, ময়েসেস হেনরিকস, আকিল হোসেইন, কেন রিচার্ডসন, রোস্টন চেজ, বেন কাটিং, মার্টিন গাপটিল, অ্যান্ড্রু টাই, বেন ম্যাকডারমট, রহমানুল্লাহ গুরবাজ, চারিথ আসালঙ্কা, ইশ সোধি, কায়েস আহমেদ, তাবরাইজ শামসি, শেলডন কটরেল, ইশান্ত শর্মা, চেতেশ্বর পূজারা, অ্যারন ফিঞ্চ, অইন মরগান, মারনাস লাবুশেন, দাভিদ মালান, সন্দীপ লামিছানে, অ্যাডাম জ্যাম্পা, ইমরান তাহির, মুজিব উর রহমান, আদিল রশিদ, সাকিব আল হাসান, স্টিভেন স্মিথ, সুরেশ রায়না।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা