যেসব উপসর্গে বুঝবেন ইস্কেমিক স্ট্রোক হয়েছে

news-image

নিউজ ডেস্ক : স্ট্রোক নানা ধরনের হয়। এর মধ্যে ইস্কেমিক স্ট্রোক দেখা যায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষের ক্ষেত্রে। মূলত মস্তিষ্কে রক্তচলাচল কমে যাওয়ার কারণে এই ধরনের স্ট্রোক হয়। আর এই ধরনের স্ট্রোকের সবচেয়ে বড় সমস্যা হল- এর কোনো নির্দিষ্ট লক্ষণ হয় না, যা দেখে সাবধান হওয়া যাবে।

তবে যেকোনো স্ট্রোকের ক্ষেত্রেই চিকিৎসায় সামান্য দেরি হলে ঘটতে পারে বিপদ। তাই একটু আগে থেকে সতর্ক হওয়া গেলে বড় বিপদ এড়িয়ে যাওয়া যায়।

আর সেক্ষেত্রে এ ধরনের স্ট্রোকের কিছু সূক্ষ্ম উপসর্গ জেনে রাখা ভালো। তাহলেই পরিস্থিতি অনেকটা সামলে নেয়া যেতে পারে। এই স্ট্রোক সাধারণত শরীরের একটি নির্দিষ্ট দিকে প্রভাব ফেলে।

প্রধান উপসর্গ হল হাত ও পা দুর্বল-শিথিল হয়ে যাওয়া। এই উপসর্গটি দেখা দেয় বাকি সব লক্ষণ জানান দেয়ার আগেই। এসময় হাত-পা নাড়াতে সমস্যা হয়। প্যারালিসিসের শুরু হয় এ সময় থেকে। কোনও কাজ করতে গেলেই হাত-পা বাধা তৈরি করতে পারে। এছাড়া স্ট্রোকের অন্যান্য সমস্যা হঠাৎ দেখা দেয়।

বিশেষজ্ঞরা জানান, আমাদের সব ধরনের নড়াচড়ার সঙ্কেতই আসে মস্তিষ্ক থেকে। তাই মস্তিষ্কে রক্ত চলাচল কমতে শুরু করলে তা পেশিতেও প্রভাব ফেলে। পেশি শক্ত হয়ে যেতে শুরু করে। তাই হাত-পা নাড়াতেও তখন সমস্যা হয়। এমন সমস্যা যদি অনুভব করেন, সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যান। তা নাহলে হতে পারে বিপদ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান