শাহবাগে রাস্তার পাশে পরিত্যক্ত বক্সে ২ নবজাতকের মরদেহ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়কের পাশে পরিত্যক্ত একটি বক্স থেকে কাপড়ে মোড়ানো দুটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে স্থানীয়দের ফোন পেয়ে শাহবাগ থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নবজাতক দুটির বয়স সর্বোচ্চ ১-২ দিন।

এসআই শাহাবউদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ গেটের বিপরীত পাশে ছবির হাট হতে টিএসসি যাওয়ার মাঝখানে রাস্তায় পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বক্সে কাপড়ে মোড়ানো ওই দুটি নবজাতক পাওয়া যায়। কে বা কারা শিশু দুটির মরদেহ ফেলে গেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।

ময়নাতদন্তের জন্য শিশু দুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেও জানান শাহবাগ থানার উপ-পরিদর্শক।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান