,

এবার গানের প্রতিযোগিতার বিচারক নায়ক রিয়াজ

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক রিয়াজ এবার বিচারক হলেন গানের প্রতিযোগিতার। স্কয়ার গ্রুপের কর্মীদের নিয়ে আয়োজিত ‘স্কয়ার সুরের সেরা’য়  শনিবার থাকছে ‘ভ্যালেন্টাইন স্পেশাল’ পর্ব। আর এই বিশেষ পর্বে অতিথি বিচারকের আসন অলংকৃত করবেন ‘মনের মাঝে তুমি’-খ্যাত এ নায়ক।

রিয়াজের সাথে প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে সুরকার, সংগীতশিল্পী এস আই টুটুল, সংগীতশিল্পী ও স্থপতি রুমানা ইসলাম এবং সংগীত পরিচালক, সংগীতশিল্পী পিন্টু ঘোষ থাকছেন।

রিয়াজ অভিনীত অসংখ্য চলচ্চিত্রের অনেক জনপ্রিয় গান রয়েছে। তিনি নিজেও গান ভালোবাসেন। মূল বিচারকেরা প্রতিযোগীদের গানের চুলচেরা বিশ্লেষণ করলেও চিত্রনায়ক রিয়াজ দেখেছেন সবার প্রেজেন্টেশন অর্থাৎ পারফর্মার হিসেবে একজন শিল্পী কতটা এগিয়ে।

এ প্রসঙ্গে চিত্রনায়ক রিয়াজ বলেন, গানের প্রতিযোগিতায় গানের লড়াই হবে-এটাই স্বাভাবিক। তবে ‘স্কয়ার সুরের সেরা’ আমাকে মুগ্ধ করেছে আরও নানাভাবে। আজকাল যেখানে শিল্পীদের নিয়ে ট্রল বা রোস্ট করা অনেকের জন্য অভ্যাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেখানে এ অনুষ্ঠানে শিল্পীদের যেভাবে সম্মান দেয়া হয়, বাংলা গান নিয়ে যেভাবে চর্চা করা হয়, আমি মুগ্ধ। পুরো টিমের ইতিবাচক মনোভাব, মূল বিচারকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনটিকে ভিন্ন এক মাত্রা দিয়েছে।

‘হারিয়ে যাও গানের টানে’ প্রত্যয় নিয়ে আয়োজিত ‘স্কয়ার সুরের সেরা’য় প্রতিযোগীদের গানের টানে হারিয়ে গিয়েছেন নায়ক রিয়াজ। আজকের এই বিশেষ পর্বে গানের লড়াইয়ে অংশ নেবেন স্কয়ার গ্রুপের জয়প্রকাশ, জুঁই, আনোয়ার, কাবির, অসিত, মমতাজ, সৌমিত, সোহেল রানা, মিলন, আল সাদিদ। তাদের সাথে চিত্রনায়ক রিয়াজ নাচ-ও করেছেন এ অনুষ্ঠানে।

পুরো আয়োজনের সঞ্চালকের দায়িত্বে থাকছেন এ সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। প্রযোজনায় অজয় পোদ্দার। ‘স্কয়ার সুরের সেরা’ প্রচারিত হচ্ছে প্রতি শুক্র ও শনিবার, সন্ধ্যা ৭.৩০টায়, মাছরাঙা টেলিভিশনে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড