,

নদী ভাঙন রোধে স্থায়ী প্রকল্প তৈরি হচ্ছে: হানিফ

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাংসদ মাহাবুব উল আলম হানিফ বলেছেন, ইতিমধ্যে নদী ভাঙন রোধে কাজ চলছে। সেইসাথে স্থায়ীভাবে পদ্মা নদীর ভাঙন রোধে নতুন প্রকল্প তৈরি করা হচ্ছে।

শনিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় নদী ভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

হানিফ আরও বলেন, এই এলাকায় নদী ভাঙনের খবর শুনেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে স্থায়ী ভাঙন রোধে নতুন প্রকল্প করা হচ্ছে। একনেকে অনুমোদনের পরে দ্রুত কাজ শুরু হবে।

বিএনপির উদ্যোশ্যে হানিফ বলেন, বিএনপি দলই প্রতিষ্ঠিত হয়েছিলো অসাংবাধনিক পন্থায়, অবৈধ পন্থায়। তাদের রাজনীতিই মিথ্যাচারের উপরে ভিত্তি করে। বিএনপি কখনো গণতন্ত্রে বিশ্বাসী ছিলো না। বিএনপি সবসময় অবৈধ পন্থায় রাষ্ট্রক্ষমতায় আসার চিন্তা-ভাবনা করে। শুধুমাত্র মিথ্যাচার করাই বিএনপির মূল কাজ।

এ সময় কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সাংসদ সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খাঁন, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিনসহ দলীয় নেতাকর্মী ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বেশকিছু দিন ধরেই পদ্মা নদীর রূপপুর পাড়ে বাঁধ দেয়ার ফলে বিপরীত দিকে নদীর গতিপথ ঘুরে ভাঙন দেখা দেয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। এর ফলে কৃষিজমি বিলীনের পাশাপাশি কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক নদী ভাঙনের হুমকির মুখে পড়েছে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান