আইপিএলে দল পেলেন মোস্তাফিজ

news-image

ক্রীড়া ডেস্ক : আইপিএলের ১৫তম আসরে দল পেলেন বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তাকে দুই কোটি রুপি তে দলে ভেরালো দিল্লি ক্যাপিটালস।

শনিবার সন্ধ্যায় পেসারদের ব্যাচে নিলামে তোলা হয় মুস্তাফিজকে। তার সঙ্গে ছিলেন দীপক চাহার, লকি ফার্গুসন, জশ হেইজেলউড, প্রসিধ কৃষ্ণ, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, শার্দুল ঠাকুর, মার্ক উড, উমেশ যাদব। এর মধ্যে কেবল উমেশই কোনো দল পাননি।

এই ব্যাচের বাকিদের নিয়ে রীতিমতো কাড়াকাড়িই পড়ে গিয়েছিলো নিলামে। সেই তুলনায় ব্যাচের শেষ নিলামে মুস্তাফিজুর রহমানকে অনেকটা সহজেই পেয়ে গেছে দিল্লি। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে প্রথম হাঁকটা ছিলো তাদের। সেটাই হয়ে রইলো শেষ। তাই নির্ঝঞ্ঝাটেই তাকে দলে ভিড়িয়ে নিয়েছে দলটি।

আসছে মৌসুমে দিল্লিতে খেলবেন তিনি। যার ফলে আসছে মৌসুম নিয়ে আইপিএলের পাঁচ আসরে এ নিয়ে চতুর্থ দলটিতে দলে খেলবেন মুস্তাফিজ।

২০১৬ সাল থেকে আইপিএলে নিয়মিত খেলছেন তিনি। সে মৌসুমে সান রাইজার্স হায়দরাবাদ দলে টেনে নেয় তাকে। প্রথম আসরেই বাজিমাত করেন তিনি। ১৬ ম্যাচে ১৭ উইকেট তুলে নেন। দলের শিরোপা জয়ে এমন ভূমিকা রেখে তিনি বনে যান আসরের সেরা উদীয়মান খেলোয়াড়। পরের মৌসুমেও ছিলেন হায়দরাবাদেই। তবে সে মৌসুমে একটির বেশি ম্যাচ খেলতে পারেননি তিনি।

২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্স দলে টেনেছিল তাকে। সে মৌসুমেও ঠিক আলো কেড়ে নিতে পারেননি তিনি। খেলেছেন ৭ ম্যাচে, পেয়েছেন সাতটি উইকেট। এরপরের বছর নিলামে তাকে আর ধরে রাখেনি মুম্বাই।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান