,

ইসি গঠনে সুবিধাভোগীদের স্থান না দেওয়ার প্রস্তাব বিশিষ্ট নাগরিকের

news-image

নিজস্ব প্রতিবেদক : যারা বিভিন্ন সরকারের সময় সুবিধাভোগী ও সুযোগ-সুবিধা নিয়েছেন তাদের নির্বাচন কমিশনে নিয়োগ না দেওয়ার জন্য প্রস্তাব করেছেন সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকরা। আজ শনিবার দুপুর পৌনে ১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক শেষে গণমাধ্যমকে তারা একথা জানান।

এর আগে বেলা ১১টা ২৫ মিনিটে সার্চ কমিটির সঙ্গে বৈঠকে বসেন সুশীল সমাজের নাগরিকরা। আজ প্রথমার্ধে প্রথম দফার এই বৈঠকে ২০ জনের মধ্যে ১৪ বিশিষ্ট নাগরিক উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক বোরহান উদ্দিন খান, অধ্যাপক আসিফ নজরুল, জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও এম কে রহমান, আইনজীবী শাহদীন মালিক, ব্রতীর নির্বাহী পরিচালক শারমিন মুরশিদ এবং ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের (ফেমা) সভাপতি মুনিরা খান বৈঠকে উপস্থিত ছিলেন।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিনসহ কয়েকজন বৈঠকে উপস্থিত হননি।

প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার নিয়োগে মোট ৬০ জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানিয়েছে সার্চ কমিটি। তিন ধাপে তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এর মধ্যে আজ দুপুর পৌনে ১টায় দ্বিতীয় ধাপের এবং আগামীকাল রোববার শেষ ধাপের বৈঠক অনুষ্ঠিত হবে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের