,

পরিত্যক্ত টয়লেট থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরিত্যক্ত বাড়ির টয়লেট থেকে ঝুলন্ত অবস্থায় কামাল হোসেন (৫৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়াশিকার আকন্দ পাড়া গ্রামের ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত কামাল হোসেন নরসিংদী জেলার রায়পুর থানার চরমথুরা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানায়, কামাল হোসেন প্রায় ১৭-১৮ বছর আগে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এসে ভাড়াবাসায় থেকে প্রথমে ভাঙ্গারি ব্যবসা করলেও গত কয়েক বছর ধরে তিনি সিরাজগঞ্জ রোডের সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে চাকরি করতেন। বর্তমানে তিনি পপুলার হাসপাতালে কর্মরত ছিলেন। সে গত কয়েক বছর যাবৎ পাবনা মহাসড়কের পাশে চড়িয়া শিকার আকন্দ পাড়া গ্রামে একটি বাড়ি ক্রয় করে স্ত্রী-সন্তানদের নিয়ে স্থায়ী বসবাস করতেন। সে গত কয়েক মাস আগে বাড়িটি বিক্রি করেন এবং কয়েক সপ্তাহ আগে স্বপরিবারে এখান থেকে অন্যত্র চলে যায়। তবে বাড়ির নতুন মালিককে বাড়ি না বুঝিয়ে দিয়ে এখনো মাঝে মধ্যে এসে রাতে ওই বাড়িতেই থাকতেন কামাল হোসেন।

তারা আরও জানান, শুক্রবার রাতে বাড়ির গেট খোলা দেখে বাড়ির নতুন মালিক ও গ্রামবাসী বাড়ির ভিতর ঢুকে টয়লেটের ভিতর কামালের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

চড়িয়া শিকার আকন্দ পাড়া গ্রামের মো. মিজানুর রহমান বিএসসি জানান, কামাল হোসেন কিছুদিন আগে পপুলার হাসপাতালের চাকরি ছেড়ে দিয়েছেন। যতদূর জানি দীর্ঘ দিন ধরে কামালের পারিবারিক গোলোযোগ চলছিল।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আজ শনিবার লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান