,

দিনাজপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

news-image

 দিনাজপুরের চিরিরবন্দরে বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।শনিবার (১২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মোহনপুর ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আহতদের মধ্যে ৭ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোহনপুর ব্রিজের পূর্ব পাশের গার্ডার ভেঙে খাদে পড়ে যায়।

স্থানীয়রা বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় বাসের ভেতর থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করে। এছাড়া আহত অবস্থায় প্রায় ১২ জনকে উদ্ধার করে তাদের মধ্যে সাতজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, ধারণা করা হচ্ছে চালকের ঘুমঘুম ভাবের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান