,

ঢাবিতে প্রথম বর্ষের সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

news-image

নিজস্ব প্রতিবেদক : চলমান করোনা পরিস্থিতির কারণে তিন সপ্তাহ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সশরীর শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও আগামী ২২ ফেব্রুয়ারি থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে শ্রেণি কার্যক্রম স্বাস্থ্যবিধি অনুসরণ করে শুরু হবে৷

বিজ্ঞপ্তিতে ২২ ফেব্রুয়ারি থেকে প্রথম বর্ষের সশরীরে ক্লাস পুনরায় শুরু করার কথা বলা হলেও অন্য বর্ষগুলোর সশরীরে ক্লাস কবে শুরু হবে, সেই বিষয়ে কিছু বলা হয়নি৷ বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাগুলো চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়৷

করোনা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে গত ২১ জানুয়ারি দুই সপ্তাহের জন্য হল খোলা রেখে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও দুই সপ্তাহ বাড়ালে ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও আপাতত সশরীরে ক্লাসে যাচ্ছে না৷ ক্লাস চলবে অনলাইনে৷ তবে হলগুলো ‘স্বাস্থ্যবিধি মেনে’ খোলা থাকবে৷

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের