বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আচারি সবজি খিচুড়ি তৈরির রেসিপি

news-image

নিউজ ডেস্ক : দিনে গরম গরম খিচুড়ি, সেইসঙ্গে একটুখানি আচার হলে তো কথাই নেই! বৃষ্টির দিনে এমন লোভনীয় প্রস্তাব কে না পেতে চাইবে! খিচুড়ি রান্নার আরেক সুবিধা হলো, সময় এবং ঝামেলা দুটোই কম লাগে। অপরদিকে স্বাদেও অনন্য। চলুন তবে রেসিপি জেনে নেয়া যাক-

উপকরণ

১/২ কেজি নাজিরশাইল চাল, ১ কাপ ডাল, ১ কাপ টক মিষ্টি আমের আচার, ১/২ কাপ পেঁপে (কিউব করে কাটা), ১/২ কাপ বরবটি, ১/২ কাপ গাজর (কিউব করে কাটা), ১/২ কাপ ফুলকপি, ১/২ কাপ তেল, ৩ টেবিল চামচ রসুন কুঁচি, ৩ টেবিল চামচ পেঁয়াজ কুঁচি, ৪-৫ টি শুকনো মরিচ, ১ টেবিল চামচ পাঁচ ফোড়ন, ১ টেবিল চামচ হলুদ গুঁড়া, ১ টেবিল চামচ জিরা গুঁড়া, ১ টেবিল চামচ মরিচ গুঁড়া, ১ টেবিল চামচ আদা বাটা, সামান্য পানি, স্বাদমতো লবণ।

প্রণালি

কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুঁচি, রসুন কুঁচি, শুকনো মরিচ ও পাঁচ ফোড়ন দিন। বাদামি করে ভাজা হলে এতে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, আদা বাটা ও সামান্য পানি দিতে হবে। মশলা ভালো মতো কষানো হলে লবণ মেশান। এক এক করে পেঁপে, বরবটি, গাজর, ফুলকপি দিয়ে কিছুক্ষণ রান্না করুন। এবার আধা ঘণ্টা ভিজিয়ে রাখা চাল, ডাল দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিন। এরপর পরিমাণমতো পানি দিয়ে মিনিট বিশেক ঢাকনা দিয়ে রান্না করতে হবে।

চাল ও ডাল সেদ্ধ হয়ে গেলে আচার দিয়ে পুরো খিচুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে মজাদার আচারি সবজি খিচুড়ি। চাইলে সঙ্গে রাখতে পারেন ডিম ভাজি কিংবা বেগুন ভাজি।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল