,

ভারতে বিদেশি যাত্রীদের জন্য ৭ দিনের কোয়ারেন্টিন বাতিল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ওমিক্রন সংক্রমণের হার ক্রমশ কমতে থাকায় আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন নির্দেশিকা থেকে ‘ঝুঁকি’-র দেশ বিভাগটি বাদ দেয়া হয়েছে।

বিমানে বিদেশ থেকে ভারতের মাটিতে পা রাখলে বাড়িতে সাতদিনের নিভৃতবাসের নিয়মেও বদল আনা হল। এর বদলে ১৪ দিনে স্ব-নিরিক্ষণের সুপারিশ করেছে মন্ত্রণালয়। খবর আনন্দবাজার অনলাইনের।

১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ আগামী সোমবার থেকেই এ নির্দেশিকা কার্যকর হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

নতুন নির্দেশিকা অনুসারে, বিদেশ থেকে আসা সব বিমান যাত্রীদের ‘এয়ার সুবিধা’ ওয়েব পোর্টালে একটি স্ব-ঘোষণার অনলাইন ফর্মপূরণ করতে হবে। সেখানে ১৪ দিনের ভ্রমণের ইতিহাস জানাতে হবে।

বিশ্বে ওমিক্রন সংক্রমণ বাড়তে থাকায় ২০ জানুয়ারি ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় কতগুলো দেশকে ‘ঝুঁকির’ দেশ হিসেবে চিহ্নিত করে একটি নির্দেশিকা জারি করে। বর্তমান নির্দেশিকায় সেই তালিকা বাতিল করা হয়েছে।

তবে ভ্রমণ শুরুর ৭২ ঘণ্টা আগে আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট আপলোড করতে হবে। তবে এর সঙ্গে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। যারা কোভিডের দু’টি টিকা নিয়েছেন তারা সেই শংসাপত্র আপলোড করতে পারবেন।

তবে বিকল্পটির সুবিধা সেসব দেশ থেকে আসা যাত্রীদের জন্য থাকবে, যে দেশগুলোর টিকাদান কর্মসূচি ভারত স্বীকৃতি দিয়েছে। এই দেশগুলোর মধ্যে কানাডা, হংকং, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, বাহারাইন, কাতার, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশ।

এর সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাকি নির্দেশিকাগুলো একই থাকছে। শুধুমাত্র উপসর্গবিহীন যাত্রীদের বিমানে উঠতে দেয়া হবে। এছাড়া বিমানে ‘ফেসমাস্ক’ ব্যবহার এবং সামাজিক দূরত্বের অনুশীলনের নিয়মের মতো কোভিড বিধিগুলো একই থাকছে।

বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে থার্মাল স্ক্রিনিং, এলোমেলোভাবে নির্বাচিত যাত্রীর (বিমানের মোট যাত্রীদের দুই শতাংশ) আরটি-পিসিআর পরীক্ষা করতে বলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড