,

আগামী মাসেই ৪০তম বিসিএসের ফল

news-image

নিজস্ব প্রতিবেদক : ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আগামী মার্চে দেয়া হবে। বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ৪০তম বিসিএস আন্তরিকভাবে শেষ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পিএসসি। আগামী মার্চের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশের ইচ্ছা আছে আমাদের। এ জন্য আমরা কাজ করে যাচ্ছি।

পিএসসির সূত্র জানায়, ৪০তম বিসিএস পরীক্ষা করোনাভাইরাসের কারণে বারবার বাধাগ্রস্ত হয়েছে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে অনেকবার স্থগিত করে আবার শুরু করতে হয়েছে। তবে পিএসসি চেষ্টা করছে খুব অল্প সময়ে এই বিসিএস শেষ করতে চায়।

২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাঁদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে।

এর আগে গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। এতে ১০ হাজার ৯৬৪ জন পাস করেন। মৌখিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে শুরুর কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে তা পেছানো হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড