বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেইজিংয়ের বিরুদ্ধে না দাঁড়ালে অস্ট্রেলিয়া ও মিত্ররা ‘পরবর্তী দশক হারাবে’

news-image

অনলাইন ডেস্ক : দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের বিরুদ্ধে না দাঁড়ালে ক্যানবেরা এবং এর মিত্ররা ‘পরবর্তী দশককে হারাবে’ বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটন। তিনি বলেছেন, ‘আমি মনে করি আমরা একটি উল্লেখযোগ্য সময় হারিয়েছি, যেখানে চীন দক্ষিণ চীন সাগরে তাদের কার্যকলাপের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে।’

ডাটনকে উদ্ধৃত করে দ্য সিডনি মর্নিং হেরাল্ড বলেছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্যরা সামরিকী বাহিনী জোরদারে এখন রাজি হয়েছে, যেখানে ২০টি পয়েন্টে চীনের উপস্থিতি রয়েছে। এটি এই অঞ্চলে স্থিতিশীলতা আনবে না।’

বিষয়টির উপর জোর দিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা যদি সেই পথ ধরে চলতে থাকি, তাহলে আমি মনে করি আমরা আগামী এক দশক হারাব। আমার মনে হচ্ছে এই ব্যাপারে আমাদের সৎ থাকা ভালো।’

তিনি বলেন, চীন সম্পর্কে বলতে অস্ট্রেলিয়ার জনগণকে গড়ে তোলা গুরুত্বপূর্ণ। এটি নিশ্চিত করতে হবে যে গত এক দশকের পুনরাবৃত্তি যেন না ঘটে, যখন বেইজিং দক্ষিণ চীন সাগরে সেনা মোতায়েন করেছিল।

অস্ট্রেলিয়া ২০৩৮ সালের আগে তাদের প্রথম পারমাণবিক সাবমেরিন পাবে বলে আত্মবিশ্বাসী প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘এইউকেইউএস’ চুক্তির অধীনে মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় তিনি আশ্বস্ত, সাবমেরিনগুলেঅ প্রত্যাশার চেয়ে কয়েক বছর আগে তৈরি করা হবে।

দক্ষিণ চীন সাগর অঞ্চলে ‘বিরাজমান শান্তির’ ওপর তার নজর ছিল জানিয়ে ডাটন বলেন, এটি বোঝা গুরুত্বপূর্ণ যে বেইজিংয়ের সঙ্গে ব্যাপক উত্তেজনায় থাকা অস্ট্রেলিয়াই একমাত্র দেশ নয়।

অস্ট্রেলিয়ায় চার দেশের কোয়াডের নিরাপত্তা বিষয়ের সংলাপের আগ মুহূর্তে এসব কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী ডাটন। ওই সংলাপে কোয়াডভুক্ত দেশ যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত হবেন। চীনের বিরুদ্ধে দাঁড়াতে এই সংলাপ নিরাপত্তা ও উন্নয়ন সহায়তার বিষয়ে সহযোগিতা জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা