,

বাংলাদেশের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে জাপান

news-image

বাংলাদেশের যেকোনো প্রয়োজনে জাপানের বর্তমান সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে মেট্রোরেল, মাতারবাড়ী বিদ্যুৎ ও গভীর সমুদ্র প্রকল্প, আড়াইহাজার অর্থনৈতিক জোনসহ অনেক বড় বড় প্রকল্পে জাপান সহায়তা দিচ্ছে। এ ছাড়া পদ্মা সেতুর মতো বড় বড় প্রকল্পও চলছে। এসব প্রকল্পের কাজ শেষ হলে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে। তাই সবসময় জাপান বাংলাদেশের পাশে রয়েছে। এ সময় শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করেন জাপানের রাষ্ট্রদূত।

স্মৃতিসৌধে এ সময় জাপানের রাষ্ট্রদূতকে স্বাগত জানান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, গণপূর্ত বিভাগের প্রধান বৃক্ষ পালন বিধ কুদরোত ই খোদা, সাভার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক, স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আবুল বাশারসহ আরও অনেকে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড