,

গরু পাচার মামলায় অভিনেতা দেবকে সিবিআইয়ের তলব

news-image

কলকাতা প্রতিনিধি : পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর গরু পাচার কাণ্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবকে তলব করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। আজ বুধবার তাঁকে তলব করে একটি নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটির একটি সূত্র।

নোটিশে কলকাতার নিজাম প্যালেস সিবিআইয়ের দপ্তরে ১৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় দেবকে হাজিরা দিতে বলা হয়েছে। পাশাপাশি রাজ্যের মন্ত্রী ও একজন আইনজীবীকেও আজ তলব করা হয়েছে।

দেবের পুরো নাম দীপক অধিকারী। তিনি রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সংসদীয় আসনের সাংসদ। সিবিআইয়ের নোটিশের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি।

পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত পথে প্রচুর গরু পাচার হয়। পাচার কাণ্ডে জড়িত হিসেবে মূল সন্দেহভাজন এনামুল হকের বিরুদ্ধে মামলা করে সিবিআই। পরে তাঁকে দিল্লি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা সংস্থাটি। গত মাসে ভারতের সুপ্রিম কোর্ট থেকে জামিনে মুক্তি পান এনামুল।

শুধু এনামুলই না, পাচারে জড়িত থাকার অভিযোগে গত ১৭ নভেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা তদন্তে সিবিআই জেরা করেছে সীমান্ত এলাকার রাজনৈতিক নেতা, পুলিশসহ নানা স্তরের লোকজনকে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড