,

দিল্লির হাসপাতালে ভর্তি প্রবীর মিত্র, দোয়া চাইলো পরিবার

news-image

বিনোদন প্রতিবেদক : শারীরিক অসুস্থতা নিয়ে ভারতের রাজধানী দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের গুণী অভিনেতা প্রবীর মিত্র। আজ বুধবার দুপুরে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তার পুত্রবধূ সোনিয়া।

তিনি জানান, নিয়মিত শারীরিক চেক-আপ ও হাঁটুর সমস্যার কারণে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে থেকে ভারতে গেছেন প্রবীর মিত্র।

সোনিয়া বলেন, ‘আমার শ্বশুরবাড়ির অনেক লোক ভারতের থাকেন। তাদের সঙ্গে দেখা এবং শারীরিক চেক-আপের জন্য আব্বাকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। আব্বার হাঁটুতে সমস্যা আছে। তবে তেমন জটিল কিছু নয়। সবাই উনার জন্য দোয়া করবেন।’

৭৬ বছর বয়সী প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিসে ভুগছেন। হাঁটুর ব্যথার কারণে ঘর থেকে বেরও হন না এই অভিনেতা। ২০২০ সালের জুলাই মাসে তিনি করোনায় আক্রান্তও হয়েছিলেন।

পরিচালক এইচ আকবরের হাত ধরে চলচ্চিত্রে আসেন প্রবীর মিত্র। তার প্রথম সিনেমার নাম ‘জলছবি’। এরপর দীর্ঘ ক্যারিয়ারে প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন গুণী এই অভিনেতা।

‘তিতাস একটি নদীর নাম’, ‘চাবুক’-এর মতো সিনেমায় নায়কের ভূমিকায় দেখা গেছে প্রবীর মিত্রকে। এ ছাড়া ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ সিনেমায় মুখ্য চরিত্রে ছিলেন তিনি।

তার অভিনীত অনান্য উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে- ‘জীবন তৃষ্ণা’, ‘সীমার’, ‘তীর ভাঙা ঢেউ’, ‘প্রতিজ্ঞা’, ‘অঙ্গার’, ‘পুত্রবধূ’, ‘নয়নের আলো’, ‘চাষীর মেয়ে’, ‘দুই পয়সার আলতা’, ‘আবদার’, ‘নেকাব্বরের মহাপ্রয়ান’ ইত্যাদি।

কাজের স্বীকৃতি স্বরুপ ১৯৮২ সালে মহিউদ্দিন পরিচালিত ‘বড় ভালো লোক ছিলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান প্রবীর মিত্র। আর ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড