,

স্বামীকে ‘জারজ’ বলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন : কারাগারে স্বামী-শাশুড়ি

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার ধুনটে স্বামীকে ‘জারজ’ বলে গালি দেওয়ায় পিয়ারা খাতুন প্রিয়া (২২) নামের তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় স্বামী ও শাশুড়িকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার সকালে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে তাদের আদালতে হাজির করা হলে স্ত্রী হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন সজীব হোসেন।

মামলা সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে শিমুলবাড়ি গ্রামের সজিব হোসেনের সঙ্গে বিয়ে হয় প্রিয়ার। পেশায় কাঠমিস্ত্রি সজিব দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করে আসছিলেন। গত ২২ জানুয়ারি সকালে মাদক কেনার জন্য গ্যাসের চুলা বিক্রি করতে চান সজিব। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তখন স্বামীকে ‘জারজ’ বলে গালি দেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে প্রিয়াকে শ্বাসরোধে হত্যা করেন তার সজীব।

এ ঘটনায় প্রিয়ার বাবা হোসেন আলী বাদী হয়ে ওই রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সজিব হোসেন ও তার মা সাজেদা বেগমের নাম উল্লেখ করে অজ্ঞাত চারজনকে আসামি করা হয়।

পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে শেরপুর শহরের দাড়কিপাড়া এলাকা থেকে সজিব ও তার মাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরে গত রোববার মা ও ছেলেকে রিমান্ডে নেয় পুলিশ। তিন দিনের রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মা ও ছেলেকে আদালতে হাজির করা হয়।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান