,

যুবলীগ কর্মীর হাত বিছিন্ন করার ঘটনায় গ্রেপ্তার ৪

news-image

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদানকে কেন্দ্র করে কুপিয়ে এক যুবলীগ কর্মীর হাত বিছিন্ন করার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার সকালে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন পিরোজপুর সদর থানার (ওসি) মো. মাসুদুজ্জামান।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা গ্রামের মো. সাইদ শেখ (৪২), মো. হাফিজ শেখ (৪০), মো. সহিদ শেখ (৪৮) ও মো. মনির শেখ (৪০)।

সদর থানা সূত্রে জানা যায়, যুবলীগ কর্মীর হাত বিছিন্ন করার ঘটনার পর বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে আসছিল পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা এলাকা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, প্রধান আসামি সাইদের নেতৃত্বে এ হামলা করা হয়েছে। সাইদসহ গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিদের গতকাল রাতে থানায় নিয়ে আসা হয়েছে। আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে এবং তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি বেলা ১১টার দিকে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা এলাকায় পিরোজপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদানকে কেন্দ্র করে নাদিম শেখ নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হাত বিছিন্ন করার ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তর কদমতলা এলাকার মাসুদ শেখ আহত হয়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড