,

আমার দেওয়া ভোট গেল কোথায়, প্রশ্ন প্রার্থীর

news-image

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : সপ্তম ধাপের ইউপি নির্বাচনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বায় নিজের দেওয়া ভোটও খুঁজে না পাওয়ার অভিযোগ তুলেছেন প্যানেল চেয়ারম্যান ও বর্তমান ৯নং ওয়ার্ডের সদস্য প্রার্থী রবিউল ইসলাম রানা। গত ৭ ফেব্রুয়ারি কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সদস্য পদে তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন কুসুম্বা ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান রবিউল ইসলাম রানা। নির্বাচনে সবার মতো দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে প্রতীক ও প্রার্থীর প্রচারণা। বাড়ি বাড়ি গিয়ে ভোটও প্রার্থনা করেন তিনি। ভোটের দিন কেন্দ্রে নিজের তালা প্রতীকে এজেন্ট থাকলেও দিন শেষে দেখা যায় একটি ভোটও পাননি তিনি।

ফলাফল শিটে দেখা যায়, রবিউল ইসলাম রানা তালা প্রতীকে কোনো ভোট না পেলেও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভূপেন চন্দ্র মণ্ডল টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৮৯৩, আজিজুল হক মোরগ প্রতীকে পেয়েছেন ৬৮২ ভোট ও ময়নুল ইসলাম আপেল প্রতীকে পেয়েছেন ৭৩৫ ভোট।

রবিউল ইসলাম রানার অভিযোগ, তিনি ও তার স্ত্রী, পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয়-স্বজন, তার কর্মী-সমর্থক ও এজেন্টরা তাকে ভোট দিলেও ফলাফল ভোট শূন্য দেখাচ্ছে। এমনকি আমার দেওয়া ভোট গেল কোথায় বলেও প্রশ্ন তোলেন এই প্রার্থী।

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম বলেন, বিষয়টি সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার বলতে পারবেন। তবে তিনি চাইলে আদালতের আশ্রয় নিতে পারেন।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম