বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাড়া নিয়ে কলেজ শিক্ষার্থীকে মারধর, চালক-হেলপার কারাগারে

news-image

আদালত প্রতিবেদক : হাফ ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে শিমুল শিকারী নামে ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের মামলায় মৌমিতা পরিবহনের চালক ইয়াসিন ও হেলপার ফারুককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই (নিরস্ত্র) আরিফুল ইসলাম দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

মামলা থেকে জানা যায়, গত সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শিমুল শিকারী ঢাকা কলেজের সামনে থেকে মৌমিতা পরিবহনের একটি বাসে মোহাম্মদপুর কলেজ গেইটের উদ্দেশে রওনা হন। সকাল সোয়া ১০টার দিকে মোহাম্মদপুর থানাধীন ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের গেইটের সামনে পৌঁছালে বাসের কন্ট্রাক্টরের সঙ্গে হাফ ভাড়া দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে বাসের কন্ট্রাক্টর, হেলপার ও অজ্ঞাতনামা কয়েকজন তাকে এলাপাতাড়ি মারধর করে বাস থেকে ফেলে দেয়। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন শিমুল শিকারী।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা