,

এ সরকারের সময় আর বেশি দিন নাই : গয়েশ্বর

news-image

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে আর বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘১১টি বিশ্ব মানবাধিকার সংস্থা সরকারের বিরুদ্ধে জাতিসংঘের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে। তাই এ সরকারের সময় আর বেশি দিন নাই। অচিরেই তাদের পতন হবে।’

আজ মঙ্গলবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা মির্জাপুর এলাকায় নিজ বাসভবনে জাতীয়তাবাদী তাঁতীদলের উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়ার আপন লোক কারা তা সবচেয়ে ভালো জানেন শেখ হাসিনা। এজন্য তিনি খালেদা জিয়ার আপন লোকদের বিভিন্ন সময় নির্যাতন করে আসছেন, যাতে রাজনীতিতে সক্রিয় না থাকতে পারে।’

গয়েশ্বর আরও বলেন, দেশ স্বাধীনের পর ৭২’র সরকার জনগণের স্বপ্ন গণতন্ত্র ধুলিস্যাৎ করেছে। পরে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই গণতন্ত্র বারবার মুখ থুবড়ে পড়েছে। বেগম জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের দায়িত্ব নিয়ে আজ জীবন-মরণ যুদ্ধে আছেন। তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে আজ বিশ্বব্যাপী স্বীকৃত। আমাদের এখন একটিই উদ্দেশ্য আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার করা।

সম্মেলনে তাঁতীদলের কেরানীগঞ্জ শাখায় হোসাইন মো. হীরাকে সভাপতি ও ইব্রাহিম হোসেন রনিকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড