বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার বিখ্যাত কাঁচা মরিচের রসগোল্লা

news-image

জার্নাল ডেস্ক : রসগোল্লা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। কাঁচা মরিচের রসগোল্লা, একটু ঝাল একটু মিষ্টি খেতে তো অসাধারণ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ভেসে যাচ্ছে কাঁচা মরিচের রসগোল্লার ছবিতে! রসগোল্লা, তা আবার কাঁচা মরিচের? আজ জেনে নিন ভাইরাল এই খাবারের রেসিপি-

তৈরি করতে যা লাগবে

দুধ, ভিনেগার বা লেবুর রস, কাঁচা মরিচ,চিনি,ময়দা।

যেভাবে তৈরি করবেন

চুলায় দুধ ফুটতে দিন। ফুটে উঠলে তাতে ভিনেগার বা লেবুর রস দিয়ে ছানা তৈরি করে নিন। ছানার পানি ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে ছানা নিয়ে তার সঙ্গে মেশান কাঁচা মরিচের পেস্ট। আপনি কতটুকু ঝাল খেতে পারবেন, সেই অনুযায়ী কাঁচা মরিচ ব্যবহার করবেন। ছানা ভালোভাবে মথে নিয়ে তার সঙ্গে মেশান সামান্য ময়দা। এরপর সেখান থেকে ছোট ছোট ভাগ করে মিষ্টির আকৃতি দিন। চুলায় একটি পাত্র বসিয়ে তাতে চিনি ও পানি দিয়ে পাতলা সিরা তৈরি করে নিন। সিরা ফুটে উঠলে তাতে মিষ্টিগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এরপর নামিয়ে কয়েকটি কাঁচা মরিচ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন এই ঝাল রসগোল্লা। চাইলে সিরার সঙ্গে কয়েক ফোঁটা সবুজ ফুড কালার মেশাতে পারেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা