বলিউডে অভিষেক হতে চলেছে শাহরুখ-কন্যার!

news-image
বিনোদন ডেস্ক : নেটমাধ্যমে বেশ জনপ্রিয় শাহরুখ এবং গৌরী খানের কন্যা সুহানা। সুহানা শুধু ‘স্টার কিড’ নন, বলিউড বাদশা-র কন্যা হওয়ার সুবাদে বেশ কয়েক দিন ধরেই তার বলিউডে আত্মপ্রকাশ নিয়ে কানাঘুষো চলছিল। অবশেষে হয়তো সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে।

ইনস্টাগ্রাম এবং ফেসবুকে বেশ সক্রিয় থাকেন সুহানা খান। নিজের ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করে তরুণ প্রজন্মের কাছে ইতিমধ্যেই সুহানা বেশ পরিচিত মুখ, বলা যেতে পারে ‘স্টাইল আইকন’।

২০১৮ সালে এক পত্রিকার প্রচ্ছদের মাধ্যমে ফ্যাশন দুনিয়ায় প্রবেশ ঘটে শাহরুখ-কন্যার। এ ছাড়াও তিনি একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি এবং বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। এবার জো়য়া আখতারের ছবির মাধ্যমে হয়তো বলিউডে প্রবেশ ঘটতে চলেছেন সুহানার।

‘আর্চী কমিকস’ অবলম্বনে ছবি বানাতে চলেছেন জাভেদ আখতার-কন্যা। নেটফ্লিক্সের এই মিউজিক্যাল ছবিতে সুহানা খান ছাড়াও আত্মপ্রকাশ করতে পারেন বলিউডের বেশ কিছু ‘স্টার কিড’। জো়য়া আখতারের এই ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করতে পারেন জাহ্নবী কপূরের ছোট বোন খুশি কপূরও, অমিতাভ বচ্চনের নাতনি অগস্ত্য নন্দা।

গত নভেম্বরে নেটমাধ্যমে ‘আর্চী কমিকস’ অবলম্বনে ছবি করার কথা ঘোষণা করেন জোয়া। যদিও ‘স্টার কিড’দের অভিনয় নিয়ে জো়য়া বা কেউই মুখ খুলতে চাননি। এই ছবির সহকারী প্রযোজনায় থাকছে জোয়ার ‘টাইগার বেবি ফিল্মস’ এবং ‘গ্রাফিক ইন্ডিয়া’। সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান