বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিডন্সকে দেখে পুরনো কষ্ট ভুলে গেছেন মাশরাফি

news-image

ক্রীড়া ডেস্ক : দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়ে বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ জেমি সিডন্স এখন বাংলাদেশে। বিপিএলে ঢাকা পর্বের পর সিলেটে ছুটে গেছেন টাইগারদের পরখ করে নিতে৷

সিলেটে এরই ফাঁকে কোনো একসময় তার দেখা হয়ে গেল সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি মর্তুজার সঙ্গে। সেখানেই সিডন্সকে পাশে রেখে ছবি তুললেন মাশরাফি।

সোমবার রাতে মাশরাফি সেই ছবি নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন। এবং ছবির ক্যাপশনে মাশরাফি লিখেন, ২০১১ এর কষ্ট তোমাকে দেখে ভুলে গিয়েছি জেমি।

তিনি আরও লিখেছেন, মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট এ পর্যন্ত আসার পেছনে যাদের অবদান আছে তুমি তাদের ভেতর অন্যতম। আমি হয়তো টিমে আর আসবো না তবে তোমার জন্য শুভ কামনা। তোমার প্রতিটি শিক্ষা বাংলাদেশ ক্রিকেটের জন্য বয়ে আনুক নতুনত্ব, হয়ে উঠুক আনন্দময়। তোমার প্রতি অগাধ আস্থা রেখেই বলছি।

পোস্টের শেষে তিনি লেখেন, সামাজিক দূরত্বে থেকে তোমার প্রতি ভালোবাসা। বাংলাদেশও তোমাকে ভালোবাসে।

এর আগে, ২০০৭ সালে বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন জেমি সিডন্স। তার অধীনে থাকাকালেই অধিনায়কত্ব পেয়েছিলেন ম্যাশ। তবে ইঞ্জুরিতে পড়ে তা বেশিদূর চালিয়ে নিতে পারেনি টাইগার এ পেসার।

মাশরাফি-সিডন্স নামটি মনে করিয়ে দেয় যেনো ঘরের মাটিতে অনুষ্ঠিত ২০১১ বিশ্বকাপের কথা। সেবার বিশ্বকাপের ঠিক আগ মূহুর্তে ইঞ্জুরিতে পড়া মাশরাফিকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠন করেছিলেন তৎকালীন কোচ জেমি সিডন্স। বিশ্বকাপের দল ঘোষণার পর মাশরাফির কান্না এবং চোখের পানি ছুঁয়ে গিয়েছিল কোটি ক্রিকেটপ্রেমীর মনে।

ফলে সেই সময় বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান এবং কোচ জেমি সিডন্স তুমুল সমালোচনার শিকার হয়েছিলেন। মাশরাফিকে বাদ দেয়ার জন্য এই দুজনকে সরাসরি দায়ী করেছিলেন ভক্ত-সমর্থকরা। তবে বিশ্বকাপের পরেই পদত্যাগ করেছিলেন তিনি।

দীর্ঘ ১১ বছর পর সিডন্স ফিরেছেন তার পুরনো জায়গায়, তাই ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে না পারার কষ্ট মাশরাফিও অকপটে তা ভুলে পুরনো গুরুকে আলীজ্ঞন করলেন এক রাশ ভালবাসা দিয়ে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা