,

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে যুবক আটক

news-image

হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে শুভ হোসেন নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার সকাল ৮টার দিকে সীমান্তে ২৮৫/৫০ এস পিলার সংলগ্ন রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিপি ক্যাম্পের সুবেদার মজির হোসেন। আটককৃত শুভ হোসেন হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেরপুর এলাকার মৃত সুমন ইসলামের ছেলে।

কমান্ডার মজির হোসেন বলেন, আটক শুভ আজ সকালে হিলি রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ চেষ্টাকালে বিএসএফের ধাওয়া খেয়ে ফেরত আসার চেষ্টা করে। এসময় সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তাকে আইনি প্রক্রিয়া শেষে হাকিমপুর থানায় সোর্পদ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের