,

শীত আরও বাড়বে

news-image

নিজস্ব প্রতিবেদক : হুট করে সারা দেশে বৃষ্টি ও তা বিদায় নেওয়ার পরপরই সারা দেশে হাড়কাঁপানো শীত নেমেছে। বিশেষ করে দুপুর গড়িয়ে বিকেল হতেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে।দেশের আটটি জেলায় এরই মধ্যে শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে। এগুলো হলো- নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, যশোর, পাবনা, মৌলভীবাজার ও চট্টগ্রাম।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সোমবার দিনের তাপমাত্রা একটু বাড়লেও রাতে শীত বাড়বে। আগামী কয়েক দিনই শীতের দাপট বাড়তে থাকবে। শৈত্যপ্রবাহ নতুন নতুন এলাকায় ছড়াবে। দিনে রোদ থাকবে, আর রাতে শীত বাড়বে। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে নদী তীরবর্তী এলাকাগুলোতে কুয়াশা বেশি পড়তে পারে। ফলে এ সময়ে যানবাহনগুলোকে সাবধানে চলাচল করতে হবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুর ইসলাম বলেন, বাংলাদেশের আকাশ থেকে মেঘ সরে গেছে। ফলে শীতের বাতাস দ্রুত সারা দেশে আবার ছড়িয়ে পড়ছে। দেশের বিভিন্ন স্থানে শীত বেড়ে যাওয়ার যে লক্ষণ দেখা যাচ্ছে, তা আরও দুদিন অব্যাহত থাকতে পারে।

এদিকে গত এক দিনে দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। ঢাকার তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি। আর সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কমেছে প্রায় ৪ ডিগ্রি। এ উপজেলার তাপমাত্রা গতকাল রোববারও ছিল দেশের মধ্যে সবচেয়ে কম; ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের