,

পাবনায় জামায়াতের ৫ নেতা আটক

news-image

পাবনা প্রতিনিধি : পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে জেলা জামায়াতের আমিরসহ দলের ৫ নেতাকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার বিকেলে দারুল আমান ট্রাস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান।

তিনি জানান, জামায়াতের নেতারা ট্রাস্টের একটি কক্ষে বসে রাষ্ট্রবিরোধী গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে জঙ্গিবাদে উৎসাহ দেয়, এমন কিছু বই ও লিফলেট পাওয়া যায়। সেগুলো জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখতে জেলা পুলিশ তৎপর রয়েছে। আটকের পর তাঁদের বিরুদ্ধে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন। মামলার পর তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আটক ব্যক্তিরা হলেন, জেলা জামায়াতের আমির মো. আবুল তালেব মণ্ডল (৬৩), নায়েবে আমির মো. নজরুল ইসলাম (৬২), নায়েবে আমির মাওলানা মো. জহুরুল ইসলাম (৬২), বায়তুল মাল ইসলামিয়া মাদ্রাসার আরবি শিক্ষক ও জামায়াত নেতা মো. আবদুর শকুর (৫০) এবং জেলা জামায়াতের শ্রম বিভাগের কার্যকরী সদস্য ও পদ্মা কলেজের অর্থনীতির শিক্ষক রেজাউল করিম (৪৭)।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড