দেশকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গ্রামগুলোকে শহর করছেন। শেখ হাসিনা তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতোই সাহসী। তিনি দেশকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছেন। এ উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

রোববার দুপুরে সিরাজগঞ্জের শহীদ এম মুনসুর আলী অডিটরিয়ামে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বনেতারা শেখ হাসিনার কাছে উন্নয়নের জাদু কী তা জানতে চান। শেখ হাসিনা বিশ্বনেতাদের জানিয়েছেন, তাঁর উন্নয়নের জাদু দেশপ্রেম।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করেছিলেন। কিন্তু খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন নেতারা অসুস্থ হয়ে পড়েছেন। ঘরে বসে তারা মিথ্যাচার করছেন। বিএনপি যদি ষড়যন্ত্র না করত, তাহলে এদেশ আরও এগিয়ে যেত।

নেতাকর্মীদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, টাকার বিনিময়ে নেতা মূল্যায়ন না করে ত্যাগী নেতাদের মূল্যায়ন করুন। দলকে নেতৃত্ব দিতে পারে এমন নেতাকেই মূল্যায়ন করুন, কোনো সুবিধাবাদীদের নয়। সরকারের উন্নয়ন নিয়ে নেতাকর্মীদের প্রচারের আহ্বান জানান তিনি।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানে সম্মেলনের উদ্বোধন করেন।

পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা দানীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, সদস্য পারভীন জামান কল্পনা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান