,

রূপপুর প্রকল্পে ১১ দিনে ৫ রুশ নাগরিকের মৃত্যু

news-image

পাবনা প্রতিনিধি : ১১ দিনের ব্যবধানে রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত ৫ রুশ নাগরিক মারা গেছেন। এর মধ্যে রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রকল্পের আবাসিক গ্রিন সিটিতে মারা যান ভোরোটনিকভ আলেকজান্দ্রা (৫৫)। তার নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিম-এ কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, নিজ কক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তার সহকর্মীরা প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তাদের খবর দেন। খবর পেয়ে প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

এ নিয়ে ১১ দিনের ব্যবধানে পাঁচ রুশ নাগরিক মারা গেলেন। এরমধ্যে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতেই মারা যান দুজন। এর আগে গত ২৬ ও ২৮ জানুয়ারি দুই রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড