বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টির প্রভাবে দাম বাড়লো পেঁয়াজের

news-image

দিনাজপুর প্রতিনিধি : বাজারে ভারতীয় পেঁয়াজ নেই বললেই চলে। এরমধ্যেই গত দুদিনের বৃষ্টির প্রভাবে দিনাজপুরের হিলিতে বেড়েছে দেশি পেঁয়াজের দাম। দু’দিনের ব্যাবধানে কেজিতে বেড়েছে ৬ টাকা। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে হিলি পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি আড়তে কমেছে দেশি পেঁয়াজের সরবরাহ। সরবরাহ কমার কারণে দু’দিনের ব্যাবধানে ২২ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ টাকায়।

পেঁয়াজ বিক্রেতা শাকিল হোসেন বলেন, হিলি বাজারে কোনো ভারতীয় পেঁয়াজ নেই। বৃষ্টির কারণে দুদিন থেকে আমাদের আড়ৎগুলোতে দেশি পেঁয়াজের সরবরাহ কমে গেছে। এ কারণে দামও কিছুটা বাড়ছে। সরবরাহ বাড়লে দাম আবারো কমে আসবে। দাম বাড়ার কারণে বেচা-কেনাও কমে গেছে।

পেঁয়াজের ক্রেতা আহান আলী বলেন, টানা বৃষ্টির কারণে বাজারে সবজির দাম বেড়ে গেছে। বাজারে ভারতীয় পেঁয়াজ খুবই কম। দেশি পেঁয়াজের দাম হাতের নাগালেই ছিল। হঠাৎ দাম এক লাফে ৬ টাকা বেড়ে গেছে।

রহিম নামের এক ক্রেতা বলেন, হঠাৎ করে হিলি বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। আমরা দুই দিন আগেও ২২ টাকা কেজি পেঁয়াজ কিনে নিয়ে গেলাম। আজ এসে দাম শুনি ২৮ টাকা কেজি। এমনিই বৃষ্টিতে কোনো কাজ হচ্ছে না, এভাবে দাম বাড়লে আমাদের জন্য অসুবিধা।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা