কোভিড : স্ট্রোকের ঝুঁকি

news-image

আমেরিকার একদল গবেষকের সাম্প্রতিকতম গবেষণা জানাল যে কোভিড আক্রান্ত হওয়ার প্রথম তিন দিনের মধ্যে সবচেয়ে বেশি থাকে স্ট্রোক হওয়ার আশঙ্কা। সংবহনতন্ত্রের সমস্যায় ভুগছেন এমন রোগীর ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয় কোভিড। সাধারণ রোগীদের ক্ষেত্রে যাঁদের বয়স ৬৫ থেকে ৭৪ এর মধ্যে তাঁদের ক্ষেত্রেও এই ঝুঁকি অত্যন্ত বেশি। কোভিড উদ্বেগের মধ্যেই আমেরিকার একদল গবেষকের সাম্প্রতিকতম গবেষণা জানাল যে কোভিড আক্রান্ত হওয়ার প্রথম তিন দিনের মধ্যে সবচেয়ে বেশি থাকে স্ট্রোক হওয়ার আশঙ্কা।

প্রতীকী ছবি।

আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসির স্ট্রোক বিভাগের গবেষণায় প্রাথমিক ভাবে উঠে এসেছে কোভিডকালে স্ট্রোক হওয়ার ঝুঁকি সংক্রান্ত এই তথ্য। গবেষকরা জানাচ্ছেন, কোভিড আক্রান্ত হওয়ার সাত দিন আগে ও ২৮ দিন পরে কোনও ব্যক্তির যতটুকু স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে, তার তুলনায় কোভিড আক্রান্ত হওয়ার প্রথম তিন দিন পর্যন্ত স্ট্রোকের ঝুঁকি থাকে প্রায় ১০ গুণ বেশি! স্ট্রোকের ইতিহাস নেই এমন ব্যক্তিদের ক্ষেত্রে যাঁদের বয়স ৬৫ থেকে ৭৪ এর মধ্যে, তাঁদের এই ঝুঁকি সবচেয়ে বেশি। তবে তিন দিন পার হয়ে গেলে স্ট্রোকের ঝুঁকি কমে যায় অনেকটাই।

৬৫ বছরের বেশি বয়সী ৩৫৩৭৯ জন রোগীর চিকিৎসার ইতিহাস পরীক্ষা করেছেন গবেষকরা। গবেষকদের আরও দাবি, প্রথম তিন দিনের পর, চতুর্থ থেকে সপ্তম দিন পর্যন্ত এই ঝুঁকি থাকে ৬০ শতাংশ বেশি এবং অষ্টম থেকে চতুর্দশ দিন পর্যন্ত স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে প্রায় ৪৪ শতাংশের কাছাকাছি। তবে সংক্রমণের দ্বিতীয় সপ্তাহের পর এই ঝুঁকি কমে হয় ন’শতাংশ।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান