আইপিএলের নিলাম তালিকায় বাংলাদেশের ৫ জন

news-image

স্পোর্টস ডেস্ক : আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় নিলাম তালিকায় আছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএল পঞ্চদশ আসরের নিলাম।

নিলামের জন্য মোট ৫৯০ ক্রিকেটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। ৫৯০ ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক অভিষেক হয়েছে ২২৮ জনের। ৩৫৫ ক্রিকেটার রয়েছেন যারা এখনও আন্তর্জাতিক অঙ্গনে খেলেননি। আইসিসির সহযোগি সদস্য দেশের ৭ ক্রিকেটারও রয়েছেন সেই তালিকায়। তালিকায় আছেন বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার- সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

ভারতীয় এবং বিদেশি মিলিয়ে মোট ৪৮জন ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির তালিকায়। সেখানে বাংলাদেশের ২জন, সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যধারী ক্রিকেটারদের তালিকায়।

সাকিব-মোস্তাফিজ ছাড়াও আইপিএল নিলামের তালিকায় নাম ওঠা বাংলাদেশের বাকি তিন ক্রিকেটার হলেন লিটন দাস, তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম। তিনজনেরই ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি করে। এর মধ্যে লিটনকে রাখা হয়েছে ২১ নাম্বার সেটে, তাসকিনকে রাখা হয়েছে ৩১ নাম্বার এবং শরীফুলকে রাখা হয়েছে ৩৯ নাম্বার সেটে।

৫৯০ জনের চূড়ান্ত তালিকায় ৩৭০ জন ভারতীয়, ২২০ জন বিদেশী ক্রিকেটার আছেন। সবচেয়ে বেশি ৪৭ জন ক্রিকেটার অস্ট্রেলিয়া থেকে। এরপর ৩৪ জন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ ও ৩৩ জন ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার। আফগানিস্তানের রাখা হয়েছে ১৭ জনকে।

এই ৫৯০ জন ক্রিকেটারকে দলে ভেড়াতে লড়াই করবে নতুন নেওয়া দুইটিসহ আইপিএলের ১০ দশ। দলগুলো হলো- চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, কোলকাতা নাইট রাইডার্স, লখনৌ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, সানরাইজার্স হায়দারাবাদ এবং টিম আহমেদাবাদ।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান