,

কলেজছাত্রের আবিষ্কারে বেকায়দায় এলন মাস্ক!

news-image

অনলাইন ডেস্ক : কলেজ পড়ুয়া ১৯ বছরের এক তরুণের তৈরি করা প্রযুক্তির কারণে বেকায়দায় পড়েছেন আমেরিকান ধনকুবের এলন মাস্ক। তরুণের টুইটার অ্যাকাউন্টের পোস্ট তাকে এ বেকায়দায় ফেলেছে।

এ সমস্যা থেকে মুক্তি পেতে জ্যাক সুইনি নামে ওই কলেজছাত্রকে পাঁচ হাজার ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছেন এলন মাস্ক। তবে তার পাল্টা দাবি, অন্তত ৫০ হাজার ডলার হলে এই প্রস্তাব ভেবে দেখবেন তিনি। খবর সিএনএনের।

সিএনএনের প্রতিবেদনের বলা হয়, ফ্লোরিডার কলেজ পড়ুয়া এই তরুণ এমন প্রযুক্তি তৈরি করেছেন, যা দিয়ে বিখ্যাত ব্যক্তিদের জেটপ্লেনের গতিবিধি দেখা যায়। মাস্ক ছাড়াও বিল গেটস, জেফ বেজোসের মতো হাইপ্রোফইল ব্যক্তির জেটপ্লেনের গতিবিধি সর্বদা তার নখদর্পণে।

সেগুলো আবার টুইটার অ্যাকাউন্টে পোস্টও করেন সুইনি। আর এতেই বিড়ম্বনায় পড়েছেন আমেরিকান ধনকুবেররা। মাস্ক তো নিজেই টুইট করে ১৯ বছরের তরুণের কাছে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আবেদন জানান। তিনি বলেন, এতে তার নিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছে। তিনি যেখানেই যাচ্ছেন, সব খবরাখবর পৌঁছে যাচ্ছে নেটিজেনদের কাছে।

জেট অনুসরণ বন্ধ করতে সুইনিকে পাঁচ হাজার ডলার দেওয়ার প্রস্তাব দেন মাস্ক। তবে কলেজ পড়ুয়া তা প্রত্যাখ্যান করে বলেছেন ৫০ হাজার ডলার হলে ভেবে দেখা যেতে পারে। তাতে কলেজের খরচ দিতে পারব। কিংবা একটা টেসলা মডেল থ্রি গাড়িও কিনতে পারব।

কলেজছাত্র সুইনি জানান, তার বাবা উড়োজাহাজ পরিষেবার সঙ্গে যুক্ত। তিনিও এ বিষয়ে কৌতূহলী। ভালোবাসেন নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড