,

জাবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু ৭ ফেব্রুয়ারি

news-image

জাবি প্রতিনিধি : আগামী ৭ ফেব্রুয়ারি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সশরীরে সকল ব্যবহারিক-ক্লাস ও পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (৩১ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সব ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা (তত্ত্বীয়, ব্যবহারিক, অনুশীলনী পরীক্ষা ও উইকেন্ড প্রোগ্রাম) যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সশরীরে নেয়া যাবে। এ বিষয়ে বিভাগগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্লাস অনলাইনে চলবে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে মৌখিক পরীক্ষা অনলাইনে নেয়া যাবে।’

উল্লেখ্যে, দেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গত ২২ জানুয়ারী থেকে ৬ ফেব্রুয়ারী পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা নেয় কর্তৃপক্ষ। এর আগে ৯ জানুয়ারী থেকে সশরীরে ক্লাস বন্ধ রাখা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড