বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম, একাদশে মিরাজ

news-image

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম পর্বে আজ দিনের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঘরের মাঠের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে এই ম্যাচের একাদশে খেলছেন আগের ম্যাচে দলের অধিনায়কত্ব হারানো মেহেদি হাসান মিরাজ।

দুপুর সাড়ে ১২ টায় সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই ম্যাচে চট্টগ্রামের হয়ে টস করতে নামেন নাঈম ইসলাম। আগেরদিন অধিনায়ক বিতর্কের পর আজ কুমিল্লার বিপক্ষে মাঠে নামছে বন্দরনগরীর দলটি।

এদিকে ৫ ম্যাচে ৩ জয় আর ২ হারে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর দুই ম্যাচের দুটিতেই জিতে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রাম আজ চাইবে এই ম্যাচে জিতে শীর্ষস্থান আরও মজবুত করা, আফ্র কুমিল্লা চাইবে এখন পর্যন্ত টুর্নামেন্টের শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখা।

আজকের ম্যাচে কুমিল্লার একাদশে ফিরেছেন লিটন কুমার দাস আর আরিফুল হক, তাদের জায়গা দিতে বাদ পড়েছেন মুমিনুল ইসলাম আর মাহিদুল ইসলাম অঙ্কন। অন্যদিকে মিরাজ আজ চট্টগ্রামের একাদশে থাকবেন কিনা এমন সংশয় থাকলেও নাঈম ইসলামের দল ঘোষণার সময় ঠিকই পাওয়া গেছে মিরাজের নাম। এছাড়াও দলে আছেন আগের ম্যাচে অভিষেকেই হ্যাট্ট্রিক করা মৃত্যুঞ্জয় চৌধুরী।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: নাঈম ইসলাম (অধিনায়ক), কেনার লুইস, উইল জ্যাকস, সাব্বির রহমান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, মেহেদি হাসান মিরাজ, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাসুম আহমেদ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), ফাফ ডু প্লেসি, লিটন দাস, ক্যামেরন ডেলপোর্ট, আরিফুল হক, মাহমুদুল হাসান জয়, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম, তানভীর ইসলাম, করিম জানাত।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল