,

সবাইকে নিয়ে শিল্পীদের কল্যাণে কাজ করতে চান ডিপজল

news-image

বিনোদন প্রতিবেদক : এবারের শিল্পী সমিতির নির্বাচনে ২১৯ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল। গত কমিটিতেও তিনি একই পদে ছিলেন। নির্বাচিত হওয়ার পর সবাইকে নিয়ে শিল্পীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

ডিপজল বলেন, ‘নির্বাচন করার আগ্রহ আমার কম। নির্বাচন না করলেও আমার চলে। তারপরও নির্বাচন করি, যাতে কমিটিতে থেকে সবাইকে নিয়ে সাংগঠনিকভাবে শিল্পীদের কল্যাণে কাজ করতে পারি। কমিটিতে যারা আছেন, তাদের সহযোগিতা ও পরামর্শ দিয়ে সংগঠনকে কার্যকর এবং এগিয়ে নেওয়ার কাজ করার জন্যই নির্বাচনে দাঁড়াতে হয়।’

তিনি আরও বলেন, ‘আমি সবসময়ই চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের পাশে আছি এবং থাকব। যতদিন বেঁচে থাকব, তাদের জন্য কিছু করার চেষ্টা করব। আমি চলচ্চিত্র পরিবারের একজন। পরিবারের সদস্য হিসেবে অন্য সবার সুখ-দুঃখে পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। ব্যক্তিগতভাবে যতটুকু পারি, তাদের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি এবং করব।’

সভাপতি পদে নির্বাচন না করা প্রসঙ্গে ডিপজল বলেন, ‘আমাকে ব্যবসা-বাণিজ্য ও সিনেমা নির্মাণ নিয়ে সারা বছরই ব্যস্ত থাকতে হয়। সমিতিতে সার্বক্ষণিক সময় দেওয়া সম্ভব নয়। সমিতির জন্য সাংগঠনিক যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব দরকার, যারা সবসময় সমিতির কাজ এগিয়ে নেবে। আমি মনে করি, শিল্পীদের কল্যাণ ও পাশে থাকার জন্য আমার সভাপতি হওয়ার দরকার নেই, বাইরে থেকেও করা যায়। তবে কমিটিতে থেকে সম্মিলিতভাবে ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সমিতি গতিশীল হয়। আমি কমিটিতে আছি এবং তাদের সঙ্গে নিয়েই অতীতেও কাজ করেছি, এখনও করব।’

এবারের নির্বাচন প্রসঙ্গে এই খল অভিনেতা বলেন, ‘এবারের নির্বাচন কেন্দ্র করে সারাদেশের মানুষের মধ্যে যে আগ্রহ দেখেছি, এতে প্রমাণিত হয়, আমাদের সিনেমা ও শিল্পীদের প্রতি তাদের ভালোবাসা কতটা প্রবল। তাদের এই ভালোবাসা ধরে রাখার দায়িত্ব আমাদের চলচ্চিত্রের মানুষদের। সম্মিলিতভাবে আমাদের চলচ্চিত্রকে আবার জাগিয়ে তুলতে হবে।’

মিশা সওদাগর-জায়েদ খানের প্যানেলে থেকে নির্বাচিত এই অভিনেতা আরও বলেন, ‘মিশা-জায়েদ কমিটি ভালো কাজ করেছে। শিল্পীদের পাশে দাঁড়িয়েছে। সমিতিকে আজকের পর্যায়ে নিয়ে আসার পেছনে তাদের শ্রম রয়েছে। আমি আশা করি, নতুন কমিটিও সদস্যদের কল্যাণে আরও বেশি কাজ করবে এবং সমিতির কার্যক্রম এগিয়ে নেবে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড