আমি কোনো অন্যায় করিনি : নুজহাত ইয়াসমিন

news-image

বিনোদন প্রতিবেদক : গেল শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল বিএফডিসি (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন)। এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিনের বিরুদ্ধে অভিযোগ তিনি ও শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন আঁতাত করে একপক্ষকে সুবিধা দিয়েছেন।

একই সঙ্গে ওদিন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৭ সংগঠনের সদস্যদের এফডিসিতে ঢুকতে না দেওয়ায় তার অপসারণের দাবি জানিয়েছে নেতাকর্মীকরা। সঙ্গে পীরজাদা হারুনকেও সিনেমা এবং নাটক থেকে নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে, এসব অভিযোগ অস্বীকার করেছেন এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন। আজ রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পীরজাদা হারুনের সঙ্গে আমার আঁতাত করার প্রয়োজন নেই। এমনকি কারও সঙ্গেই আমার আঁতাত করার প্রয়োজন নেই। যারা এসব বলছেন, প্রমাণ করার দায়িত্বও তাদের। মন্ত্রিপরিষদ বিভাগের করোনাভাইরাস বিষয়ক নির্দেশনা মেনে শিল্পী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছিল। আমার মনে হয়, আমি কোনো অন্যায় করিনি।

তিনি আরও বলেন, ‘এফডিসির পাস হাজারও মানুষের কাছে আছে। কিন্তু করোনা মহামারি পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, গণজমায়েত নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে।’

নির্বাচনে অংশ নেওয়া দুই পরিষদ চাইলে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে সঠিক জায়গায় বিষয়টি উপস্থাপন করে সমাধান করতে পারতেন বলেও জানান তিনি।

এদিকে, নুজহাত ইয়াসমিনকে এফডিসির এমডির পদ থেকে অপসারণের জন্য নানা কর্মসূচির ডাক দিয়েছে ১৭ সংগঠন। তা না হলে কর্ম বিরতিতে যাওয়া এবং এফডিসিতে অচল অবস্থা তৈরিরও হুমকি দিয়েছে নেতাকর্মীরা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান